মায়ের গয়না ধার
পোশাক-আশাক, বিশেষ করে গয়নার ব্যাপারে খানিকটা উদাসীনই বোধ হয় সোহা আলী খান। তাঁর কথামতো, নিজের গয়না বলে তেমন কিছুই নেই তাঁর! কিন্তু কদিন আগে দিল্লিতে এক পার্টিতে হাজির সোহা। পরনে নীল রঙের পোশাক, পায়ে কালো রঙের উঁচু হিলের জুতো। তবে সবচেয়ে নজরকাড়া বিষয় ছিল সোহার কান ও হাতের গয়না। সেদিন তিনি কানে পরেছিলেন হীরার দুল আর অনামিকায় হীরার আংটি। লোকজন জিজ্ঞেস করতেই গোমর ফাঁস করলেন সোহা নিজেই। সে খবর পাওয়া গেল সংবাদ সংস্থা টিএনএনের খবরে, ‘এগুলো আসলে আমার মায়ের। আমার নিজের এত ভালো গয়না নেই। সব সময় এমনটাই হয়, বড় কোনো পার্টিতে গেলে আমি মায়ের দ্বারস্থ হই। তাঁর গয়না দিয়েই কাজ চালিয়ে নিই।’ পার্টিতে আসা এক রসিক সোহার বেঢপ উঁচু হিলের জুতো দেখে জিজ্ঞেস করেছিলেন, ‘তাহলে এই বড় জুতোজোড়াও কি অন্য কারও?’ সোহা হেসে বলেছিলেন, ‘না। আসলে খুব বেশি হিল পরি না তো, তাই এমনটা মনে হচ্ছে!’ ওয়েবসাইট।