মায়ের চরিত্রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিংবদন্তি অভিনেত্রী সোফিয়া লরেন এবার নিজের মায়ের চরিত্রে অভিনয় করছেন। সোফিয়া লরেনের জীবনী নিয়ে তৈরি হচ্ছে টিভি সিরিজটি। নাম মাই হাউস ইজ ফুল অব মিররস। সোফিয়া লরেনের বোন মারিয়া সিকোলোনের লেখা একটি বই অবলম্বনে সিরিজটি নির্মিত হয়েছে। এটি দুই পর্বের সিরিজ। এতে তরুণী লরেনের ভূমিকায় রয়েছেন মার্গারেথ মেইড। এ ব্যাপারে সোফিয়া লরেনের উদ্ধৃতি দিয়ে টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়, ‘মনের ভেতর কিছু গেঁথে থাকলে তা কখনো ভোলা যায় না। আমার জীবন যেন রূপকথার গল্প। এতে যুদ্ধ, ক্ষুধা ও চেয়েচিন্তে খাওয়ার গল্প রয়েছে। আমাদের মা আমাদের জন্য এসব করেছেন।’ কাজেই মা রোমিলদা ভিলানির চরিত্রে অভিনয়ের ব্যাপারে লরেন শুরু থেকেই ব্যাকুল ছিলেন। ওয়েবসাইট।