মায়ের চিৎকার মেয়ের চিৎকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টুইটারে শেয়ার করা জেমি লি কার্টিসের সেই ছবি
টুইটারে শেয়ার করা জেমি লি কার্টিসের সেই ছবি

জেমি লি কার্টিসের ছবিটি দেখেছেন? বুঝতে পারছেন তাঁর চিৎকারের হেতু? এই ছবিটিই জেমি তাঁর টুইটারে শেয়ার করেছেন। সিনেমা-পাগল পাঠকেরা ইতিমধ্যেই বুঝে গেছেন, এই ছবির সঙ্গে কিংবদন্তি ব্রিটিশ পরিচালক আলফ্রেড হিচককের ‘সাইকো’ ছবিটির একটি নিবিড় যোগাযোগ আছে। ঠিক ধরেছেন। এটি হচ্ছে ‘সাইকো’র সেই বিখ্যাত স্নান-দৃশ্যটি। একটু পরই আততায়ী এসে খুন করবে মেয়েটিকে।
‘সাইকো’ ছবিতে যিনি অভিনয় করেছিলেন তাঁর নাম জেনেট লেই। জেমি তাঁর মেয়ে। জেমির হাতে থাকা ছবিতে একই রকম চিৎকাররত নারীটিই হচ্ছেন জেনেট লেই। আর ছবিটি ‘সাইকো’ ছবি থেকেই নেওয়া। ছবিটি হাতে করে জেমি দিয়েছেন মায়ের মতোই এক চিৎকার। খুব শিগগিরই রায়ান মারফির একটি শো’তে ‘সাইকো’র আদলে জেমির করা স্নানদৃশ্যটি দেখানো হবে।
১৯৬০ সালে আলফ্রেড হিচককের ‘সাইকো’ ছবিটি হলিউডে মুক্তি পায়। হাফিংটন পোস্ট।