মায়ের চুলের আগুন নেভালেন বিবার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ৩ এপ্রিল ছিল পপ তারকা জাস্টিন বিবারের (১৭) মায়ের ৩৫তম জন্মদিন। বার্লিনে এক কনসার্টে গাইছিলেন বিবার। গান শেষে মাকে মঞ্চে ডেকে আনলেন। তারপর আনা হলো একখানা কেক। যথারীতি কেকের চারপাশ ঘিরে জ্বালানো হলো মোমবাতি। দর্শকেরা জন্মদিনের গান গাইছে। বিবারের মা সামনে ঝুঁকে বাতি নেভাচ্ছেন। এমন সময় হঠাৎ আগুন ধরে গেল তাঁর চুলে। সঙ্গে সঙ্গে এগিয়ে এসে আগুন নেভান বিবার। মাকে জড়িয়ে ধরে বিবার বলেন, ‘মা, আমি তোমার কাছে সব সময় ছোট্টটি থাকতে চাই।’ টুইটারে লেখা এক বার্তায় জাস্টিন বিবার এ তথ্য জানান। ওয়েবসাইট।