মায়ের ছবিতে ভিভিয়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছর বয়সে হলিউডে অভিষেক হচ্ছে ব্র্যাড পিট-অ্যাঞ্জেলিনা জোলির মেয়ে ভিভিয়ান জোলি-পিটের। ওয়াল্ট ডিজনি স্টুডিও নির্মিত মেলফিসেন্ট ছবিতে প্রিন্সেস অরোরার ছোটবেলার চরিত্রে দেখা যাবে ভিভিয়ানকে। স্লিপিং বিউটি রূপকথারই একটি সংস্করণ ছবিটি। আর অ্যাঞ্জেলিনা জোলি এতে অভিনয় করবেন দুষ্ট ডাইনির চরিত্রে। তবে মা-মেয়েকে একই দৃশ্যে দেখা যাবে কি না, তা এখনো জানা যায়নি।পিপল।