মায়ের জন্য অজয়ের উপহার বই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মা দিবসে’ মাকে মহাত্মা গান্ধীকে নিয়ে লেখা একটি বই উপহার দেবেন বলিউড তারকা অজয় দেবগন। লেখক জয়প্রকাশ চৌকসের লেখা ‘মহাত্মা গান্ধী অ্যান্ড সিনেমা’ বইটি লেখকের কাছ থেকে উপহার পেয়েছেন অজয় দেবগন। তাঁর মা বই পড়তে পছন্দ করেন। তাই মাকে এ বইটি উপহার হিসেবে দেওয়ার পরিকল্পনা করেছেন।বই প্রসঙ্গে অজয় দেবগনের বন্ধু লেখক জয়প্রকাশ জানিয়েছেন, ‘অজয় আমার ঘনিষ্ঠ বন্ধু, আশা করছি বইটা পড়ে সে আনন্দ পাবে।’ জানা গেছে, অজয়ের বইপ্রীতির কথা শুনে লেখক অজয় দেবগনকে বইটির ইংরেজি সংস্করণ দেওয়ার পরিকল্পনা করেছেন।