মায়ের জন্য পাগল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যালেঞ্জ, নাগ পূর্ণিমা, ঘেরাওয়ের মতো ব্যবসাসফল ছবির সফল জুটি সোহেল রানা ও ববিতা অভিনীত চলচ্চিত্র মায়ের জন্য পাগল মুক্তি পাবে আগামীকাল। ছবিটি পরিচালনা করেছেন আহমেদ নাসির। আর প্রযোজনা করেছেন সোহেল রানা। ছবি সম্পর্কে সোহেল রানা বললেন, ছবির গল্পটি হচ্ছে পারিবারিক গল্প নিয়ে। এখানে দেখানো হয়েছে যে আমি, আমার মা শর্মিলী আহমেদ এবং ইমন ও মারুফ তাদের মা ববিতার জন্য পাগল। ববিতা আমার স্ত্রী। এ নিয়েই ছবির গল্প ও টানাপোড়েন। ছবিতে সোহেল রানা-ববিতা ছাড়াও আরও অভিনয় করেছেন মারুফ, ইমন, পূর্ণিমা, ইলিয়াস কোবরা, ডন, মিশা সওদাগর এবং এ টি এম শামসুজ্জামান।