মায়ের জন্য ব্লগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একেই বলে গুণধর মায়ের গুণবতী কন্যা। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে পপতারকা ম্যাডোনা বলেছিলেন, হালে কোন ফ্যাশন চলছে, তা তিনি মেয়ে লৌর্ডসের চালচলন, পোশাক দেখেই টের পান। সেবার ম্যাডোনা এও জানিয়েছিলেন, তাঁর মতো লৌর্ডসও ফ্যাশন নিয়ে কাজ করছে। এবার ১৩ বছর বয়সী সেই মেয়েই মায়ের জন্য ইন্টারনেটে একটি ব্লগ সাইট খুলে দিল। সাইটটি ফ্যাশন সম্পর্কে জানতে ও ম্যাডোনার কালেকশন সম্পর্কে তাঁর ভক্তদের জানাতে সহায়তা করবে বলে জানায় লৌর্ডস। আগামী আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে ম্যাডোনার ফ্যাশন হাউসটি যাত্রা শুরু করবে। ওয়েবসাইট।