মায়ের জন্য শাহরুখ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্রই কদিন আগে বিশেষ এক সম্মানে স্নাত হয়েছেন শাহরুখ খান। পেয়েছেন ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক খেতাব নাইট অব দ্য লিজন অব অনার। মায়ের জন্মদিনে পাওয়া এই সম্মাননা মাকেই উৎসর্গ করেছেন কিং খান।
শাহরুখ বলেছেন, ‘মায়ের জন্মদিন ছিল এদিন। বেঁচে থাকলে আজ হয়তো তাঁর অনেক বয়স হতো। কিন্তু তার পরও তিনি অনেক খুশি হতেন এই ভেবে, তাঁর ছেলে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সম্মানজনক পুরস্কারগুলোর একটা পেয়েছে। আমার মায়ের পক্ষ থেকে আপনাদের তাই কৃতজ্ঞতা।’ ১৮০২ সালে নেপোলিয়ান এই সম্মাননা চালু করেছিলেন। টিওআই।