মায়ের বুদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামনে তাঁর সংগীত বিশ্ব সফর। কিন্তু বাচ্চাকাচ্চা ফেলে যাবেন কি করে শেরিল ক্রো?তাঁর দত্তক সন্তান লেভির বয়স যে এখন মোটে দুই মাস। আরেক ছেলে ওয়াটের বয়স তিন। ভেবেচিন্তে দারুণ এক বুদ্ধি করেছেন তিনি। নিজের ট্যুর বাসটাকেই তিনি বানিয়ে ফেলেছেন বাচ্চাদের উপযোগী। দ্রুত শিশুদের খাবার গরম করার যন্ত্র থেকে শুরু করে বাচ্চাদের পানিতে লাফঝাঁপ করার ‘প্যাডল পুল’ সবই থাকছে সে বাসে। ‘আমি এই মুহূর্তে একজন শতভাগ কর্মজীবী মা। সে কারণে বাসের মধ্যেই রেখেছি সব ব্যবস্থা।’ বলেছেন শেরিল ক্রো। ওয়েবসাইট।