মায়ের মন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলেদের ভরণপোষণের পূর্ণ দায়িত্ব নিতে চান পপতারকা ব্রিটনি স্পিয়ার্স (২৮)। পাঁচ বছর বয়সী সিন প্রেস্টোন ও চার বছরের জেডেন জেমস এখন বাবা কেভিন ফেদারলাইনের সঙ্গে থাকে। ২০০৭ সালে ফেদারলাইন ও ব্রিটনির মধ্যে বিবাহবিচ্ছেদের পর আদালত ছেলেদের ফেদারলাইনের জিম্মায় দেন। কারণ, ব্রিটনির বিরুদ্ধে সন্তানদের ঠিকমতো দেখভাল না করার অভিযোগ ছিল। এখন ব্রিটনি দাবি করছেন, আগের চেয়ে নিজেকে অনেক শুধরে নিয়েছেন। ছেলে দুুটি মাঝেমধ্যে তাঁর সঙ্গেও এসে থাকে। তাতে মায়ের মন ভরে না। তিনি ছেলেদের নিজের কাছে পাকাপাকিভাবে রাখতে চান। বর্তমানে জেসন ট্রাউইকের সঙ্গে প্রেম চলছে ব্রিটনির। ওয়েবসাইট।