মায়ের সঙ্গে আমির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা তাহির হুসেনের আকস্মিক মৃত্যুতে আমির খান এখন শোকে কাতর। এর মধ্যেও তিনি মাকে নিয়ে বেশ উদ্বিগ্ন। স্বামীকে হারানোর পর থেকে আমিরের মা জিনাত যেন দম ফেলার ফুরসত পাচ্ছিলেন না। এর একটি কারণ হচ্ছে পুনের বাড়িতে সান্ত্বনা দিতে আসা স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের স্রোত সামলানো। মাকে এই ধকল থেকে বাঁচাতে আমির তাঁকে নিজের পঞ্চগনির বাড়িতে নিয়ে গেছেন। আমির চান, তাঁর মা এখন একটু একা থাকুন, যাতে শোকের ধাক্কা সামলানোর সুযোগ মেলে। ওয়েবসাইট।