মায়ের স্মরণে ক্লিনিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মায়ের স্মরণে একটি ক্লিনিক গড়তে যাচ্ছেন জে কে রাওলিং। এ জন্য দেড় কোটি ডলার অনুদান দিয়েছেন। জনপ্রিয় হ্যারি পটার ছবির এই লেখক দাতব্য একটি সংস্থার কাছে তাঁর অনুদানের অর্থ তুলে দিয়েছেন। রাওলিংয়ের মা অ্যানি রাওলিং মাত্র ৪৫ বছর বয়সে স্নায়ুর জটিল এক রোগে ভুগে মারা যান। ‘এখন আমার বয়স ৪৫। এই বয়সেই মা আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন। তিনি আমাকে যা দিয়ে গেছেন, তার প্রতিদান দিতে পারব না। কিন্তু তাঁর প্রতি কৃতজ্ঞতা জানানোর নিমিত্তে আমার এ উদ্যোগ।’ বললেন জে কে রাওলিং। ক্লিনিকটির নামকরণ মায়ের নামেই করতে চান হলিউডের খ্যাতিমান এই লেখক। ওয়েবসাইট।