মায়েরা দেখলেন 'ক্যাপ্টেন আমেরিকা : সিভিল ওয়ার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিযোগিতায় বিজয়ী সন্তান ও মায়েরা
প্রতিযোগিতায় বিজয়ী সন্তান ও মায়েরা

মাইক্রোফোন হাতে নিয়ে হু হু করে কেঁদে উঠলেন মা। সন্তানের চোখেও জল। পাশে দাঁড়িয়ে যিনি মাইক্রোফোন এগিয়ে দিলেন, চোখ মুছছেন তিনিও। আজ রোববার দুপুরে রাজধানীর স্টার সিনেপ্লেক্সের স্টার লাউঞ্জে আয়োজিত মা দিবসের অনুষ্ঠানে এটা ছিল খুব চেনা দৃশ্য। সাধারণ সন্তানদের সাধারণ মায়েদের নিয়ে এই আয়োজন। কোনো তারকা ছিলেন না, ছিল না কোনো জাঁকালো সাংস্কৃতিক আয়োজন। সাধারণ মায়েরাই ছিলেন এ অনুষ্ঠানের মূল

ফুল দিয়ে মা ও সন্তানদের স্বাগত জানানো হয়
ফুল দিয়ে মা ও সন্তানদের স্বাগত জানানো হয়

আকর্ষণ। তাঁরা একেকজন যেকোনো ‘সুপারহিরো’র চেয়ে কম নন, এটা বোঝাতেই ৩৫ জন মাকে ওই দিন দুপুরে এক করা হয়। স্টার সিনেপ্লেক্সের পক্ষ থেকে তাঁদের এবং তাঁদের সন্তানদের দেখানো হয় হলিউডের নতুন সুপারহিরো ছবি ‘ক্যাপ্টেন আমেরিকা : সিভিল ওয়ার’।

মায়ের সঙ্গে মেয়ে
মায়ের সঙ্গে মেয়ে

মা দিবসকে কেন্দ্র করে স্টার সিনেপ্লেক্স কিছুদিন আগে তাঁদের ফেসবুক পেইজে একটি প্রতিযোগিতার আয়োজন করে। সেখানে মায়ের সঙ্গে তোলা সেরা মুহূর্তের ছবি আহ্বান করে তারা। সেখান থেকেই ফেসবুক বন্ধুদের

মঞ্চে অনুভূতি প্রকাশ করছেন সন্তান, পাশে দাঁড়িয়ে মা
মঞ্চে অনুভূতি প্রকাশ করছেন সন্তান, পাশে দাঁড়িয়ে মা

লাইকের সংখ্যার ভিত্তিতে সেরা ৩৫টি ছবি নির্বাচন করা হয়। বিজয়ীরা আজ মা দিবসে তাঁদের মায়েদের নিয়ে সেই পুরস্কার নিতেই এক হন স্টার লাউঞ্জে। সেখানে মায়ের সঙ্গে দুপুরের খাবার খান বিজয়ীরা, এরপর গ্রহণ করেন

দুপুরে মাকে সঙ্গে বিশেষ ভোজে এক বিজয়ী মেয়ে
দুপুরে মাকে সঙ্গে বিশেষ ভোজে এক বিজয়ী মেয়ে

পুরস্কার। মঞ্চে উঠে নিজেদের অনুভূতি প্রকাশ করেন মা ও সন্তানেরা। প্রতিটি সন্তানের কাছেই যে তাঁদের মা ‘সুপারহিরো’, সে কথাও অনেক বিজয়ী বলেন মঞ্চে। অন্তঃসত্ত্বা এক বিজয়ী সন্তান মঞ্চে উঠে তাঁর মাকে জড়িয়ে ধরে বলে ওঠেন, ‘মা, এখন আমি বুঝতে শুরু করেছি, তুমি কতটা কষ্ট করেছ। তোমাকে ধন্যবাদ।’ ওদিকে লগ্ন নামে এক বিজয়ী মঞ্চে বলেন, ‘সরি মা, তোমাকে অনেক যন্ত্রণা দেওয়ার জন্য।’

এভাবেই অনেক সন্তান মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে
এভাবেই অনেক সন্তান মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে

মায়েরাও এ অনুষ্ঠানে নিজেদের অনুভূতির কথা বলেন। তবে অনেকেই কথার চেয়ে চোখের জল দিয়ে তাঁদের ভালো লাগা প্রকাশ করেন।
পারসোনার পক্ষ থেকে বিজয়ী মায়েদের ম্যাকওভার ও হেয়ারকাট দেওয়া হয় অনুষ্ঠানে। তা ছাড়া ইউনিলিভার, অ্যাকমি, খুশবু, ফগ ও পিজ্জা ইনের পক্ষ থেকেও মা ও সন্তানদের জন্য ছিল উপহার।