মিউজিক ভিডিওতে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদীতে একদল শিশু গোসল করছে, তীরবর্তী তৃণভূমিতে গরুর পাল, গ্রামময় কিশোর-কিশোরীর দৌড়ঝাঁপ—গ্রামবাংলার এসব দৃশ্য দেখানো হলো ভিডিও প্রজেক্টরে। নেপথ্যে বাজছে শিরোনামহীন ব্যান্ডের ‘যখন কিশোরীর হাতে’ গানটি। এটি একটি মিউজিক ভিডিও। শিরোনাম ‘বাংলার মুখ’। ‘সামার সেমিস্টার’-এর ব্যবহারিক পরীক্ষার অংশ হিসেবে ভিডিও কমিউনিকেশন বিষয়ের আওতায় এটি নির্মাণ করেছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের গণমাধ্যম শিক্ষা ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।গতকাল বৃহস্পতিবার এটি প্রদর্শিত হয় সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে। বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ইমরান রহমান এবং গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগের শিক্ষকেরা এ সময় উপস্থিত ছিলেন। এ ছাড়াও প্রদর্শিত হয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অনাকাঙ্ক্ষিত, প্রামাণ্যচিত্র খাজা বাবার ডেগ ও রংমহল।শিক্ষার্থীরা বিভিন্ন বাংলা সিনেমার জনপ্রিয় গানের অংশবিশেষ নিয়ে নির্মাণ করেছেন মাল্টিমিডিয়া প্রডাকশন ‘ফ্রেমস অব পপুলার বাংলা ফিল্ম সং’ এবং সংবাদপত্রে ছাপা হওয়া হরতালের খবর ও আলোকচিত্র নিয়ে নির্মাণ করেন ‘ফ্রেমিং হরতালস ইন বাংলাদেশ নিউজ পেপার’।জংসং পল চো-এর ক্যামেরায় সুন্দরবনকোরিয়ার প্রখ্যাত আলোকচিত্রী অধ্যাপক জংসং পল চো-এর ‘সুন্দরবন’ শীর্ষক একক আলোকচিত্র প্রদর্শনী শুরু হচ্ছে আজ বেঙ্গল গ্যালারিতে। প্রদর্শনীতে ৩০টি আলোকচিত্র থাকবে। গতকাল এসব তথ্য জানান বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী। বেঙ্গল ফাউন্ডেশন ও ঢাকার প্রজাতন্ত্রী কোরিয়া দূতাবাস যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করেছে।আজ শুক্রবার বেলা ১১টায় বেঙ্গল শিল্পালয়ে সপ্তাহব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন বরেণ্য শিল্পী রফিকুন নবী। বিশেষ অতিথি থাকবেন বিশিষ্ট আলোকচিত্রী শহিদুল আলম এবং বাংলাদেশে প্রজাতন্ত্রী কোরিয়া দূতাবাসের সচিব ও কনসাল মিজ সুজেঅং লি। প্রদর্শনী চলবে ১১ আগস্ট পর্যন্ত। গ্যালারি খোলা থাকবে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত। আলোকচিত্রী জংসং পল চো ১৯৭৭ সালে দক্ষিণ কোরিয়ার সিউলে জন্মগ্রহণ করেন। এ পর্যন্ত দেশ-বিদেশে তাঁর বেশ কয়েকটি একক প্রদর্শনী হয়েছে এবং বহু দলবদ্ধ প্রদর্শনীতে অংশ নিয়েছেন। বর্তমানে তিনি কোরিয়ার কিউনগিল বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওতে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।রবীন্দ্রনাথের সাংকেতিক নাটকে বাস্তব জীবনরবীন্দ্রনাথ ঠাকুরের ৭০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমী ২৩ শ্রাবণ রোববার বেলা ১১টায় একাডেমীর সেমিনার কক্ষে একক বক্তৃতা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে ‘রবীন্দ্রনাথের সাংকেতিক নাটকে বাস্তব জীবন’ শীর্ষক বক্তৃতা করবেন ড. করুণাময় গোস্বামী। স্বাগত ভাষণ দেবেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। সভাপতিত্ব করবেন একাডেমীর সভাপতি অধ্যাপক কবীর চৌধুরী। ইউনিভার্সেল থিয়েটারের নাট্যকর্মশালার উদ্বোধনইউনিভার্সেল থিয়েটারের আয়োজনে পক্ষকালব্যাপী নাট্যকর্মশালা শুরু হয়েছে। গত বুধবার শাহবাগ টেনিস ফেডারেশনের পশ্চিম গ্যালারির ৬ নম্বর কক্ষে এ কর্মশালার উদ্বোধন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউনিসেফের কর্মকর্তা সাইদ মিলকী ও ইউনিভার্সেল থিয়েটারের সভাপতি আজিজুল পারভেজ। ৩০ জন প্রশিক্ষণার্থী নিয়ে এই কর্মশালা শুরু হয়েছে। কর্মশালার মুখ্য প্রশিক্ষক হিসেবে রয়েছেন পুলক রাহা ও মাজহারুল হক।