মিউজিক ভিডিওতে মুনমুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিউজিক ভিডিওর মডেল হয়েছেন উপস্থাপক ও অভিনয়শিল্পী মুনমুন। তাঁর সঙ্গে অভিনয় করেছেন কাজী আসিফ। ‘ভালোবাসার নীল’ শিরোনামের গানটি নিয়ে তৈরি হয়েছে এই মিউজিক ভিডিও। গানটিতে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি ও নাঈম মূর্তজা। মুনমুন বললেন, ‘শিশুশিল্পী হিসেবে আমি প্রথম মিউজিক ভিডিওতে কাজ করেছিলাম। বাপ্পা মজুমদারের “ধুলোপড়া চিঠি” শিরোনামের ওই গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছিলেন প্রয়াত অসীম সেনগুপ্ত। এবার অনেক বছর পর আবার মিউজিক ভিডিওর কাজ করেছি।’ মুনমুন আরও বলেন, ‘অভিনয় আমার অনেক পছন্দের। তাই অভিনয়নির্ভর কাজ করতে ভালো লাগে। “ভালোবাসার নীল” গানটির মিউজিক ভিডিওতে অভিনয়ের সুযোগ ছিল।’ মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সাজ্জাদ হুসাইন। শিগগিরই বিভিন্ন টিভি চ্যানেলে এটির প্রচার শুরু হবে।