মিউজিক ভিডিওতে শখ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথমবারের মতো কোনো মিউজিক ভিডিওতে কাজ করতে যাচ্ছেন মডেল ও অভিনেত্রী শখ। শহীদ ও শুভমিতার গাওয়া ‘ওগো তোমায় ভালোবাসব সারাটি জীবন’ গানটির মিউজিক ভিডিও পরিচালনা করবেন তানজিম মিশু। গানটির কথা ও সুর করেছেন দূরবীন ব্যান্ডের প্রধান শহীদ। এ প্রসঙ্গে শখ বলেন, ‘এটি আমার প্রথম মিউজিক ভিডিওর কাজ। কাজটি নিয়ে আমি অনেক আশাবাদী। আমি শহীদ ভাইয়ের গানের আগের মিউজিক ভিডিওগুলো দেখেছি। আমার ভালো লেগেছে। ইচ্ছা আছে, কাজটি ভালো করে করার।’ শহীদ বলেন, ‘এটি আমার ‘‘সারাটি জীবন’’ অ্যালবামের গান। এরই মধ্যে গানটি শ্রোতাপ্রিয়তা পেয়েছে। আশা করছি, গানটির মিউজিক ভিডিও আসছে ঈদে সবাইকে উপহার দিতে পারব।’