মিউজিক ভিডিওর মডেল সামিয়া

লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার ২০১২ সালের চ্যাম্পিয়ন সামিয়া সাঈদ এবার মিউজিক ভিডিওর মডেল হলেন। সেরাকণ্ঠ খ্যাত ইমরান ও ক্ষুদে গানরাজ খ্যাত নওমীর একটি দ্বৈত গানের ভিডিওতে মডেল হয়েছেন তিনি। সম্প্রতি ঢাকা ও এর আশপাশের বিভিন্ন মনোরম লোকেশনে গানটি ভিডিওর শুটিং শেষ হয়েছে। রুদ্র মাহফুজের পরিকল্পনায় মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সাখাওয়াত হোসেন।
সামিয়া বলেন, ‘এবারই প্রথম কোনো গানের ভিডিওতে মডেল হলাম। একটানা কাজ করেছি।’ মিউজিক ভিডিওতে মডেল হওয়া প্রসঙ্গে সামিয়া বলেন, ‘এখন কিন্তু গানের খুব সুন্দর ভিডিও নির্মিত হচ্ছে। তা ছাড়া গানের এই ভিডিওগুলো টিভি চ্যানেলে বারবার প্রচারিত হয়। এতে করে দর্শকদের সঙ্গে নিয়মিত যোগাযোগটা থাকে। সত্যি কথা বলতে, দর্শকদের কাছাকাছি থাকার জন্যই মিউজিক ভিডিওটিতে কাজ করলাম।’
সামিয়া অভিনীত মিউজিক ভিডিওটি ভালোবাসা দিবসে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হবে।