মিউনিখে ‘শুনতে কি পাও’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৮তম মিউনিখ আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র উৎসবের মূল আন্তর্জাতিক প্রতিযোগিতায় গতকাল বৃহস্পতিবার প্রদর্শিত হলো বাংলাদেশের শুনতে কি পাও ছবিটি। একই উৎসবে এই ছবির আরেকটি প্রদর্শনী হবে আগামী রোববার সন্ধ্যায়। ছবির পরিচালক কামার আহমাদ সাইমন জানান, জার্মানির মিউনিখে ৮ মে শুরু হয়েছে এ উৎসব। অংশ নিচ্ছে ১৩১টি ছবি। উৎসব চলবে ১৫ মে পর্যন্ত। আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়েছে ১০টি ছবি। সুন্দরবনের ছোট্ট একটি গ্রামের গল্প নিয়ে তৈরি হয়েছে শুনতে কি পাও ছবিটি। সম্প্রতি প্যারিসে অনুষ্ঠিত ইউরোপের অন্যতম প্রামাণ্যচিত্র উৎসবে সিনেমা দ্যু রিলে (শ্রেষ্ঠ ছবি) পুরস্কার পেয়েছে শুনতে কি পাও।