মিক্সড অ্যালবাম করছেন তৌসিফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরপর চারটি অ্যালবাম—অভিপ্রায়, অপেক্ষা, অন্বেষণ ও অনুক্ষণ। চারটিই তৌসিফের একক অ্যালবাম। সব কটিই সফল। শ্রোতারা গানগুলো পছন্দ করেছেন। এবার তৌসিফ মিক্সড অ্যালবাম করছেন। জানালেন, আজ তাঁর সুর করা গান করবেন ন্যান্সি। এবারই প্রথম নিজের সুর করা গান করাচ্ছেন অন্য শিল্পীদের দিয়ে।তৌসিফ বলেন, ‘নিজের সুর করা গান নিয়ে মিক্সড অ্যালবাম করব—এটা আমার অনেক দিনের স্বপ্ন। এবার সেই স্বপ্নকে বাস্তব রূপ দিতে সহযোগিতা করছে জি-সিরিজ।’ন্যান্সি ছাড়াও এ মিক্সড অ্যালবামে তৌসিফের সুর করা গান করবেন মিলন মাহমুদ, কনা, তপুসহ আরও অনেকে।অ্যালবামের নাম এখনো চূড়ান্ত হয়নি। পয়লা বৈশাখে বাজারে আসবে এটি।