মিজ আর্থ-এর সেরা ১০-এ প্রিয়তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয়তি ছবি: প্রথম আলো
প্রিয়তি ছবি: প্রথম আলো

বিশ্বের অন্যতম সুন্দরী প্রতিযোগিতা ‘মিজ আর্থ-২০১৫’–এ জায়গা করে নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সুন্দরী মাকসুদা আকতার। তাও আবার সেরা ১০-এ। মাকসুদা আকতার সবার কাছে ‘প্রিয়তি’ নামে পরিচিত।
দ্বীপরাষ্ট্র জ্যামাইকায় অনুষ্ঠিত হচ্ছে ‘মিজ আর্থ-২০১৫’ প্রতিযোগিতা। বিভিন্ন দেশের সুন্দরী প্রতিযোগিতা থেকে উঠে আসা মেয়েরা লড়ছেন এই প্রতিযোগিতায়। স্থানীয় সময় অনুযায়ী আজ এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মিজ আর্থ প্রতিযোগিতায় প্রিয়তি আয়ারল্যান্ডের প্রতিনিধি হয়ে লড়ছেন।
মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আয়ারল্যান্ড থেকে বেশ কিছুদিন আগে সেখানে গেছেন প্রিয়তি। পার করেছেন বেশ কয়েকটি ধাপ। এই প্রতিযোগিতার জন্য বৃক্ষরোপণ থেকে শুরু করে সুবিধাবঞ্চিতদের জন্য তহবিল গঠন পর্যন্ত করতে হয়েছে তাঁকে। সবগুলো ধাপই কৃতিত্বের সঙ্গে পার করেছেন প্রিয়তি। জ্যামাইকা থেকে ফেসবুকের মাধ্যমে প্রিয়তি জানিয়েছেন, চূড়ান্ত লড়াইয়ের জন্য তিনি পুরোপুরি প্রস্তুত।
প্রিয়তির জন্ম ঢাকার ফার্মগেটে। কৈশোর বয়সে পাড়ি জমান আয়ারল্যান্ডে। সেখানে ২০১৪ সালে ‘মিজ আয়ারল্যান্ড’ খেতাব পান। এ ছাড়া বৈমানিক হিসেবে তিনি কর্মরত আছেন। তাঁর দুটি সন্তান রয়েছে।