মিজ আর্থের তিন বিভাগে সেরা প্রিয়তি

‘মিজ আর্থ’ প্রতিযোগিতায় তিন ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন মাকসুদা আকতার প্রিয়তি। তিনি এ প্রতিযোগিতার যে তিন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন সেগুলি হলো, মিজ কমপ্যাশনেট, মিজ বেস্ট গাউন এবং মিজ ফিটনেস।
মিজ আর্থের এই তিনটি ক্যাটাগরিতে পুরস্কার জিতলেও সেরার মুকুটটি জেতা হয়নি প্রিয়তির। যার জন্য শেষ অবধি লড়েছেন তিনি। গতকাল রাতে অনুষ্ঠিত হয়েছে জ্যামাইকান এই সুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে পর্বটি। বিশ্বের আরও চার সুন্দরীর সঙ্গে লড়েছেন বাংলাদেশের জন্ম নেওয়া সুন্দরী এই মিজ আয়ারল্যান্ড।
প্রতিযোগিতা শেষে ফেসবুকে তিন পুরস্কারের খবর জানিয়ে প্রিয়তি লিখেছেন, ওকে, এইমাত্র মিজ আর্থ ২০১৬ প্রতিযোগিতার ফাইনাল শেষ হলো। আমি মিজ কমপ্যাশনেট, মিজ ফিটনেস ও মিজ বেষ্ট গাউন পুরস্কার পেয়েছি। কিন্তু ক্রাউনটা জিততে পারিনি।’
মিজ আর্থ প্রতিযোগিতার অনেকগুলি ধাপ ডিঙিয়ে চূড়ান্ত ধাপে এসে পৌঁছেছিলেন প্রিয়তি। প্রতিটি ধাপেই তার সঙ্গে লড়াই করেছে বিশ্বের বিভিন্ন দেশের সুন্দরী প্রতিযোগিতা থেকে উঠে আসা নারীরা।
মিজ আয়ারল্যান্ড খেতাব প্রাপ্ত এ প্রতিযোগী লড়েছেন আয়ারল্যান্ডের হয়ে। কারণ, গেল বছর তিনি মিজ আয়ারল্যান্ড ২০১৪ খেতাব পেয়েছেন সেখানেই।
প্রিয়তির জন্ম ঢাকার ফার্মগেটে। ১৪ বছর আগে পাড়ি জমিয়েছেন আয়ারল্যান্ডে। পড়াশোনা শেষ করে বৈমানিক হিসেবে কর্মরত আছেন তিনি।