মিটতে চলেছে শাকিব ও চলচ্চিত্র পরিবারের দ্বন্দ্ব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিটতে যাচ্ছে শাকিব খান ও বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের দ্বন্দ্ব। গত মঙ্গলবার রাতে চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক ও অভিনেতা ফারুকের উত্তরার বাসায় গিয়ে অতীতের অনাকাঙ্ক্ষিত সব ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন শাকিব। এ নিয়ে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনের কথা থাকলেও শিল্পী আবদুল জব্বারের মৃত্যুর কারণে সেটি স্থগিত করা হয়।
আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটায় এফডিসিতে চলচ্চিত্র পরিবারের সঙ্গে শাকিব খানের সব দ্বন্দ্ব মিটিয়ে ফেলার কথা রয়েছে।
ওই রাতে ফারুকের বাসায় উপস্থিত ছিলেন পরিচালক আমজাদ হোসেন, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, প্রযোজক আরশাদ আদনান, নৃত্য পরিচালক মাসুম বাবুল প্রমুখ।