মিঠুন চক্রবর্তীর সঙ্গে তুষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসান রাজার শুটিং​েয় মিঠুন চক্রবর্তী, সঙ্গে তুষ্টি
হাসান রাজার শুটিং​েয় মিঠুন চক্রবর্তী, সঙ্গে তুষ্টি

ব্যাপারটা স্বপ্নের মতোই ছিল। ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় তারকা মিঠুন চক্রবর্তীর সঙ্গে অভিনয়! কিন্তু বারবার ভিসা জটিলতার কারণে সেই স্বপ্ন অধরাই থেকে যাচ্ছিল। অবেশেষে শামীমা তুষ্টির সেই স্বপ্ন সত্যি হলো। রুহুল আমীন পরিচালিত হাসান রাজা চলচ্চিত্রে মিঠুন চক্রবর্তীর সঙ্গে অভিনয় করলেন তিনি। তুষ্টি বললেন, ‘এ চলচ্চিত্রের চিত্রনাট্যকার মাসুম রেজার মাধ্যমে রুহুল আমীনের সঙ্গে পরিচয় হয়। তখনই জানতে পারি, ছবিতে মিঠুন চক্রবর্তীর সঙ্গে আমাকে নেওয়া হচ্ছে। স্বপ্ন দেখার শুরু তখনই। কিন্তু শুটিংয়ের আগে ভিসা জটিলতার কারণে স্বপ্নটি পূরণ হচ্ছিল না। শেষ পর্যন্ত কাজটি করতে পেরেছি। আমি খুবই খুশি।’
ছবিতে ‘হাসান রাজা’ চরিত্রে দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। তাঁর বিপরীতেই কুসুম চরিত্রে থাকছেন তুষ্টি। ছবিতে হাসান রাজা দুই নারীকে ভালোবাসেন। একজন রাইমা সেন, আরেকজন তুষ্টি।
মিঠুন চক্রবর্তীর সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা জানতে গিয়ে তুষ্টি বলেন, ‘সংলাপ বলার আগে তাঁর দিকে অনেকক্ষণ তাকিয়ে ছিলাম। চিন্তা করছিলাম, কীভাবে তাঁর সঙ্গে সংলাপ বলব! কাজ করার একটা পর্যায়ে মনে হলো, তিনি আমার অনেক দিনের চেনা। কো-আর্টিস্টের প্রতি তাঁর যে সহযোগিতা, সম্মান—তা আমাকে মুগ্ধ করেছে।’
তুষ্টি জানান, ভারতের কলকাতা, বেঙ্গালুরু, মহীশুর, হাসনাবাদ ও ইছামতী নদীর ধারে এবং বাংলাদেশের সুনামগঞ্জে ছবিটির শুটিং হয়েছে। শিগগিরই ছবির সম্পাদনার কাজ শুরু হবে।