মিঠুনের সঙ্গে মুরাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মিঠুন চক্রবর্তীর ছবি তো সেই ছোটবেলা থেকেই দেখছি। তাঁর ডিসকো ড্যান্সার ছবিটির কথা কখনোই ভুলব না। এবার তাঁর সঙ্গেই অভিনয় করে এলাম।’ বললেন আরমান পারভেজ মুরাদ। হাসন রাজাকে নিয়ে ছবি তৈরি করছেন যুক্তরাজ্যভিত্তিক বাঙালি পরিচালক রুহুল আমিন। হাসন রাজার চরিত্রে অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী। হাসন রাজার সেনাপতি বিনয়ের চরিত্রটি করছেন মুরাদ।ভারতের মুম্বাই ন্যাশনাল পার্কে গত ২২ থেকে ২৭ ফেব্রুয়ারি ছবিটির কিছু কাজ হলো। সব কটিই ছিল মারপিটের দৃশ্য। এখানে মিঠুন চক্রবর্তী এবং আরও অনেকের সঙ্গে অংশ নিয়েছেন মুরাদ।ছবির নামের ব্যাপারে মুরাদ বলেন, ‘শুনেছিলাম হাসন রাজা হবে। আবার পরিবর্তনও হতে পারে। ছবিতে আরও অভিনয় করছেন রাইমা সেন।’এরই মধ্যে ছবির পাঁচটি গান ধারণ করা হয়েছে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন শান, কবিতা কৃষ্ণমূর্তি ও অভিজিৎ। একটি বিয়ের গানে কণ্ঠ দিয়েছেন সিলেটের দুজন শিল্পী। গানগুলোর সংগীত পরিচালনা করেছেন বাপ্পী লাহিড়ি।মুরাদ আরও জানান, ছবির শুটিংয়ে ৩৫ মি.মি. প্রযুক্তির তিনটি ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। ছবিটি একাধিক দেশে মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে নির্মাতাদের।