মিঠুর তথ্যচিত্র 'চলচ্চিত্রের উৎস থেকে মোহনা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে তৈরি হলো একটি তথ্যচিত্র। নাম চলচ্চিত্রের উৎস থেকে মোহনা। পরিচালনা করেছেন খালিদ মাহমুদ মিঠু। তিনি বলেন, ‘আমি এখানে বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছি। এই ইতিহাসের সূচনা হয়েছিল ১৯৫৭ সালের ৩ এপ্রিল। ওই দিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্পমন্ত্রী হিসেবে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির বিল সংসদে উত্থাপন করেন এবং পাস হয়। সূচনা হয় এফডিসির।’
মিঠু আরও বলেন, ‘এই তথ্যচিত্রে আমাদের চলচ্চিত্রের গোড়ার দিকের নায়ক-নায়িকা, সংগীতশিল্পী, পরিচালক, চিত্রগ্রাহক, সম্পাদক, কাহিনিকারদের মধ্যে যাঁরা এখনো আমাদের মাঝে আছেন, তাঁদের সাক্ষাৎকার রেখেছি। আরও আছে উল্লেখযোগ্য চলচ্চিত্রের কথা আর সেসব ছবির দৃশ্য।’
জানা গেছে, চলচ্চিত্রের উৎস থেকে মোহনা তথ্যচিত্রটি আজ এফডিসি চত্বরে একাধিকবার প্রদর্শন করা হবে এবং বিভিন্ন টিভি চ্যানেলেও দেখানো হবে।