মিঠুর স্মরণে এমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমিটি প্রদর্শনীর ক্যাটালগ
এমিটি প্রদর্শনীর ক্যাটালগ

গত বছর থাইল্যান্ডে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশ ও থাইল্যান্ডের শিল্পীদের যৌথ চিত্র প্রদর্শনী ‘এমিটি’। সবকিছু গুছিয়ে নিয়ে হঠাৎ না ফেরার দেশে চলে যান আয়োজনকারী শিল্পী খালিদ মাহমুদ মিঠু। তাঁর স্মরণে এবার ঢাকায় শুরু হচ্ছে চিত্র প্রদর্শনীটি।
বাংলাদেশের নয়জন শিল্পীর ছবি নিয়ে এ প্রদর্শনীর আয়োজন করেছে গ্যালারি টোয়েন্টি ওয়ান। এ শিল্পীরা হলেন আফরোজা জামিল কনকা, শামীম সুব্রানা, ফরিদা জামান, সামিনা নাফিস, কনক চাঁপা চাকমা, কামরুজ্জামান স্বাধীন, সালমা জাকিয়া, ফারজানা রিপা। এ ছাড়াও থাকবে প্রয়াত শিল্পী খালিদ মাহমুদ মিঠুর আঁকা ছবি। ২০ মার্চ শুরু হয়ে প্রদর্শনীটি চলবে আগামী ১ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত ছবিগুলো দেখে আসা যাবে ধানমন্ডি সাত মসজিদ সড়কের তাজ লিলি গার্ডেনের এগারো তলার গ্যালারি টোয়েন্টি ওয়ানে।
১৯ মার্চ সন্ধ্যায় প্রদর্শনীটি উদ্বোধন করবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. শামসুল হক, শিল্পী সমরজিৎ রায় চৌধুরী এবং গ্রামীণ টেলিকম ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পারভিন মাহমুদ।