মিঠুর ‘হুমায়ূন স্যার ও কিছু স্মৃতি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হুমায়ূন আহমেদকে নিয়ে বই লিখেছেন চলচ্চিত্রকার ও চিত্রশিল্পী খালিদ মাহমুদ মিঠু। বইটির নাম হুমায়ূন স্যার ও কিছু স্মৃতি। মিঠু বললেন, ‘আমাদের প্রত্যেকের জীবনে অসংখ্য অন্য জীবন এসে যুক্ত হয়। সেই সব জীবনের মধ্যে দু-চারটি জীবন থাকে, যারা আমাদের জীবনে গভীরতম এক রেখাপাত সৃষ্টি করে। তা কখনো মিলিয়ে যায় না। তেমনি এক গভীর রেখা আমার জীবনরেখায় রেখে গিয়েছেন হুমায়ূন আহমেদ। সেই সব স্মৃতি ভাগাভাগির চেষ্টা করেছি এই বইয়ে।’ বাংলা একাডেমীর অমর একুশে গ্রন্থমেলায় হুমায়ূন স্যার ও কিছু স্মৃতি বইটি প্রকাশ করেছে সময়।