মিতব্যয়ী ডায়াজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকঢোল পিটিয়ে, লোকজনকে খাইয়ে ধুমধামের সঙ্গে বিয়ে করতে চায় লোকে। কাঁড়ি কাঁড়ি টাকা যাক, কিন্তু লোকে যেন মনে রাখে, খুশি হয়—সে জন্যই এত চেষ্টা। কিন্তু হলিউড অভিনেত্রী ক্যামেরন ডায়াজ অন্য ধাতুতে গড়া। বিয়ে উপলক্ষে অপব্যয় করতে মোটেও রাজি নন তিনি। বললেন, ‘গির্জায় যাওয়ার মিনিট বিশেক আগে গুটিকয় লোককে ফোন করব। যারা এল তো এলই। বাসে চেপে বসব। গির্জায় গিয়ে বিয়ে করে সোজা বাড়ি ফিরব। ব্যস, এর চেয়ে বেশি কিছু করতে রাজি নই আমি।’ ৩৭ বছর বয়সী এই অভিনেত্রীর সঙ্গে বেসবল তারকা অ্যালেক্স রডরিগের মন দেওয়া-নেওয়া চলছে। ওয়েবসাইট।