মিথ্যাচারের জন্য ফাঁসছেন লিন্ডসে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার প্রধান সড়কে গত ৮ জুন সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলেন হলিউডের ‘প্রবলেম সেলিব্রেটি’ লিন্ডসে লোহান। তাঁর ব্যক্তিগত সহকারী ছাড়াও একাধিক প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, সেদিন গাড়ি চালাচ্ছিলেন লিন্ডসে নিজেই। কিন্তু পুলিশের কাছে গাড়ি চালানোর কথা অস্বীকার করেন লিন্ডসে। সম্প্রতি এক খবরে ইয়াহু নিউজ জানিয়েছে, মিথ্যা তথ্য দেওয়ায় লিন্ডসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে পুলিশ। দোষী সাব্যস্ত হলে আবারও জেলের ঘানি টানতে হবে ২৬ বছর বয়সী এ অভিনেত্রীকে।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, লিন্ডসেকে আবারও কারাদণ্ড দেওয়া হবে কি না, তা পুরোপুরি নির্ভর করছে বিচারক স্টেফানি সটনারের ওপর। লিন্ডসের বিরুদ্ধে উত্থাপিত নতুন এ অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে কী ধরনের শাস্তি দেওয়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি লস অ্যাঞ্জেলেস অ্যাটর্নি অফিস। দুর্ঘটনার পর লিন্ডসের হাতব্যাগে এবং গাড়ির পেছনে মালপত্র রাখার জায়গায় কয়েক ধরনের ওষুধ পাওয়া গিয়েছিল। তবে চিকিত্সকের ব্যবস্থাপত্র সঙ্গে থাকায় মাদক বহনের অভিযোগে অভিযুক্ত হতে হয়নি তাঁকে। প্রসঙ্গত, গত ৮ জুন সান্তা মনিকার প্যাসিফিক কোস্ট হাইওয়ে ধরে ‘লিজ অ্যান্ড ডিক’ ছবির শুটিং স্পটে যাওয়ার পথে ১৮ চাকার বিশাল একটি আবর্জনা বহনকারী ট্রাকের সঙ্গে লিন্ডসের ভাড়া করা পোর্শে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে লিন্ডসের গাড়িটির সামনের অংশ ভেঙে দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান এই ‘মিন গার্লস’ তারকা। দুর্ঘটনার পরপরই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবশ্য দুই ঘণ্টা বাদেই হাসপাতাল ত্যাগের অনুমতি পান তিনি।