মিমির ছবিতে অভিনয় করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলায় আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক টো টো কোম্পানি। নাট্যরূপ দিয়েছেন আশরাফুল চন্চল এবং পরিচালনা করছেন জাহিদ হাসান। অভিনয় করছেন আজিজুল হাকিম। কথা হলো তাঁর সঙ্গে।‘টো টো কোম্পানি’ নাটকে জাহিদ হাসানের সঙ্গে আপনার দ্বন্দ্বটা কী নিয়ে?নাটকে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা আর জাহিদ সাংবাদিক। আমার শ্যালিকাকে (মিম) জাহিদ ভালোবাসে। যখনই আমি তাদের প্রেমে বাধা দিই, তখনই জাহিদ আমার বিরুদ্ধে নানা ধরনের সংবাদ পত্রিকায় দেয়। এসব নিয়ে জাহিদের সঙ্গে আমার একটা টানাপোড়েন চলছে।ধারাবাহিকটির শুটিং কোথায় করেছেন?সিরাজগঞ্জে। এই নাটকেরই শুটিং করতে এখন সিরাজগঞ্জ শহরে এসেছি। নাটকের কাজের জন্য তো আমাকে দেশের অনেক জায়গায় যেতে হয়। কিন্তু এই শহরটা খুব ভালো লাগে। এই শহরের সঙ্গে আমার অনেক পুরোনো সম্পর্ক। আমি যখন আরণ্যক নাট্যদলে নিয়মিত নাটক করতাম, তখন বছরে কয়েকবার এখানে আসতে হতো। এই শহরের অনেক থিয়েটারকর্মী আমার খুব পরিচিত। আপনি নিজে কোনো ধারাবাহিক পরিচালনা করছেন?হ্যাঁ, নিজ গৃহে পরবাসী। লিখেছে জিনাত হাকিম। বাংলাভিশনের সঙ্গে আলোচনা হয়েছে। ডিসেম্বর থেকে নাটকটির প্রচার শুরু করতে চায় চ্যানেলটির কর্তৃপক্ষ। চলচ্চিত্রে নাকি অভিনয় করবেন?প্রায় আট বছর পর চলচ্চিত্রে অভিনয় করব। আফসানা মিমির রান ছবিতে। আমার অংশগুলো শুটিং হবে ডিসেম্বরে। সর্বশেষ অভিনয় করেছিলাম তৌকীর আহমেদের জয়যাত্রা ছবিতে, ২০০৪ সালে। এর আগে অভিনয় করেছিলাম শঙ্খনীল কারাগার আর পদ্মা নদীর মাঝি ছবিতে।