মিমির ‘আড়াল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কণ্ঠশিল্পী নাজনীন মিমির নতুন একক অ্যালবাম বাজারে এসেছে। অ্যালবামটির নাম ‘আড়াল’। ‘এক দিওয়ানা’ খ্যাত কণ্ঠশিল্পী মিমির এবারের অ্যালবামটির সব কটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন এ প্রজন্মের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক হূদয় খান।এ প্রসঙ্গে মিমি জানিয়েছেন, গানের পাশাপাশি অ্যালবামটির দুটি গানের মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। গান দুটির শিরোনাম হচ্ছে, ‘আড়াল’ ও ‘মেঘ’। সম্প্রতি ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে এর দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। সুর ও সংগীত পরিচালনার পাশাপাশি বিশাল বাজেটের এই মিউজিক ভিডিও দুটির নির্দেশনা দিয়েছেন হূদয় খান। আড়াল অ্যালবামের গানের কথা লিখছেন মিলন মাহমুদ ও গুঞ্জন চৌধুরী। অ্যালবামে মোট গান থাকছে আটটি। এর মধ্যে একটি গান দ্বৈত কণ্ঠে, গেয়েছেন হূদয় খান ও মিমি।মিমি জানিয়েছেন, ‘হূদয় খানের সুর-সংগীতে গান করার ইচ্ছা অনেক দিনের। প্রথম দিকে চারটি গান করার কথা থাকলেও পরে পুরো অ্যালবামটি তাঁর সুরেই করার সিদ্ধান্ত নিয়েছিলাম। পুরো অ্যালবামটি হূদয়ের সুরে করতে পেরে দারুণ ভালো লাগছে। সব গানেই বৈচিত্র্য আছে।’প্রযোজনা প্রতিষ্ঠান গান চিলের ব্যানারে মিমির প্রথম অ্যালবাম ‘খেয়ালী মন’ বাজারে এসেছিল ২০০৬ সালে। এরপর ২০০৯ সালে আসে দ্বিতীয় একক অ্যালবাম ‘দিওয়ানা’। একক অ্যালবামের পাশাপাশি মিমি মিশ্র গানের পাঁচটি অ্যালবামেও কণ্ঠ দিয়েছেন।