মিমের পূজা ভালো কাটেনি

এবারের দুর্গাপূজার সময়টা ভারতের কলকাতায় কাটালেন বিদ্যা সিনহা মিম। পূজায় ঘুরে বেড়ালেন কলকাতার নানা পূজামণ্ডপে। কিন্তু যে শহরে দুর্গাপূজার এ সময়টা হয় সবচেয়ে

রঙিন, সেখানেই নাকি মিমের পূজা ভালো কাটল না। ফেসবুকে ফলাও করে লিখলেন, ‘এবার পূজার দিনগুলো খুব বাজেভাবে গেল।’ গতকাল বৃহস্পতিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে এভাবেই পূজা উদ্যাপনের অনুভূতি ব্যক্ত করেছেন ছোট ও বড় পর্দার এই নায়িকা।
মিমের সঙ্গে কলকাতায় আরও আছেন তাঁর বাবা অধ্যাপক বীরেন্দ্রনাথ সাহা, মা ছবি সাহা আর বোন মমি। ১৩ অক্টোবর মিম জানিয়েছিলেন, ১৬ অক্টোবর সকালে কক্সবাজার যাচ্ছেন তিনি। সেদিন কক্সবাজারে ব্ল্যাক ছবির পরিচালক রাজা চন্দ, নৃত্য পরিচালক বাবা যাদব আর ছবির নায়ক সোহমের আসার কথা ছিল। বলা হয়েছিল ব্ল্যাক ছবির গানের দৃশ্যের কাজ হবে কক্সবাজারে। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। কক্সবাজারে শুটিং না করে ছবির বাকি কাজের জন্য ১৬ অক্টোবর সকালে কলকাতায় যেতে হয় মিমকে।
তবে শুটিং বলে তো আর পূজা উদ্যাপন বাদ দেওয়া যায় না। তাই ব্যস্ততার ফাঁকেই পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে কলকাতায় পূজামণ্ডপে ঘুরেছেন মিম। সপ্তমী আর অষ্টমীর দিনে তিনি একাধিক পূজামণ্ডপে গিয়েছেন। আর সেসব ছবি দিয়েছেন ফেসবুকে।