মিমোর ‘হিডেন ফোল্ডার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শনিবার থেকে মিমো অভিনীত নতুন ধারাবাহিক নাটক হিডেন ফোল্ডারের প্রচার শুরু হচ্ছে এশিয়ান টেলিভিশনে। ধারবাহিকটি রচনা ও পরিচালনা করেছেন আলম আশরাফ।ধারাবাহিকে অভিনয় প্রসঙ্গে মিমো জানিয়েছেন, ‘হিডেন ফোল্ডার’ নাটকের গল্পটা দারুণ। নাটকটির পর্বে পর্বে মজা। আন্ডারওয়ার্ল্ডের একটি দলকে ঘিরে এগিয়েছে নাটকের গল্প। বিভিন্ন অপরাধ করতে গিয়ে আমি কখনো স্কুলশিক্ষিকা, কখনো শিল্পী আবার কখনোবা অতি সাধারণ কোনো নারীর ছদ্মবেশ ধারণ করি। পুরো নাটকে নানা ধরনের বৈচিত্র্যের স্বাদ পাবেন দর্শক। পরিচালক আলম আশরাফের সঙ্গে এটা আমার প্রথম কাজ। নবীন হলেও পরিচালক হিসেবে তাঁর দক্ষতা আমাকে মুগ্ধ করেছে।’মিমো আরও জানিয়েছেন, বর্তমানে মিমো অভিনীত ‘ডিবি’ এটিএন বাংলায়, চ্যানেল টোয়েন্টিফোরে ‘গ্রেট মিসটেক’, আরটিভিতে ‘মাকড়সা’, একুশে টিভিতে ‘পঞ্চ প্রেমিক’, এনটিভিতে ‘মেট্রো লাইফ’সহ বেশ কয়েকটি ধারাবাহিক নাটক প্রচারিত হচ্ছে। ‘হিডেন ফোল্ডার’ নাটকটি প্রচারিত হবে প্রতি শনি, রবি ও সোমবার রাত আটটায়। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, মোশাররফ করিম, মিমো, সোহেল খান, রিনা খান, তমাল, বাপ্পি আশরাফ, তুষার মাহমুদ প্রমুখ।