মিরসরাই কবিতা পরিষদের রবীন্দ্র-নজরুলজয়ন্তী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাই কবিতা পরিষদ গতকাল শনিবার দিনব্যাপী নানা আয়োজনে রবীন্দ্র-নজরুলজয়ন্তীর অনুষ্ঠান আয়োজন করে। স্থানীয় মিঠাছরা উচ্চবিদ্যালয় মিলনায়তনে এই অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশ নেয়।সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন মিঠাছরা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন। এরপর শুরু হয় রবীন্দ্র ও নজরুলসংগীত প্রতিযোগিতা। এ ছাড়া শিক্ষার্থীদের মধ্যে নাচ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। বিকেলে শুরু হয় কবিগুরু রবীন্দ্রনাথ ও জাতীয় কবি নজরুলের গান এবং কবিতা নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ নেয় মিরসরাই কবিতা পরিষদের সদস্যরা। এ পর্বের আলোচনায় সভাপতিত্ব করেন কবিতা পরিষদের উপদেষ্টা শারফুদ্দীন কাশ্মীর। আলোচনা করেন ফাউজুল কবির, তাহমিনা গিয়াস, জামশেদ আলম, মোশাররফ হোসেন প্রমুখ। শেষে ছিল প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী।