মির্জাপুরে তিন কবি স্মরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুরে রবীন্দ্র-নজরুল-সুকান্ত সঞ্চরণে গত শনিবার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সন্ধ্যা সাড়ে সাতটায় দানবীর রণদা প্রসাদ সাহা প্রতিষ্ঠিত ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষ প্রতিভা মুৎসুদ্দি মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের আয়োজন করে ভারতেশ্বরী হোমসের ছাত্রীরা। এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক এম বজলুল করিম চৌধুরী।