মিলখা সিং অক্ষয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিংবদন্তি অ্যাথলেট ‘ফ্লাইং শিখ’ নামে খ্যাত পাঞ্জাবের মিলখা সিংয়ের জীবনী নিয়ে নির্মিত হচ্ছে ভাগ মিলখা ভাগ ছবিটি। আর এ ছবিতে মিলখা সিংয়ের চরিত্রে অভিনয় করবেন অক্ষয় কুমার। মিলখা সিংয়ের চরিত্রে অভিনয় করতে অক্ষয় কুমারের নাম চূড়ান্ত হলেও নায়িকা বা অন্য চরিত্রগুলো এখনো ঠিক হয়নি। তবে ছবির চিত্রনাট্য প্রায় শেষ করেছেন প্র্রসুন যোশী। প্রযোজক, পরিচালক রাকেশ ওম প্রকাশ মেহরা জানিয়েছেন ছবির কাজ শিগগিরই শুরু হবে।