মিলছে নাসিরুদ্দিন শাহর নাটকের টিকিট
আগেই জানানো হয়েছিল, ঢাকায় আসছেন উপমহাদেশের শক্তিশালী অভিনেতা নাসিরুদ্দিন শাহ। ঢাকার মঞ্চে তিনি অভিনয় করবেন ইসমত আপাকে নাম নাটকে। সম্প্রতি নাটকটির টিকিট ছেড়েছে আয়োজক ব্লুজ কমিউনিকেশনস।
নাটকের টিকিট মিলবে সিটি ব্যাংকের গুলশান, বনানী, ধানমন্ডি, ভিআইপি রোড (পল্টন) এবং নিউমার্কেট শাখায়। এ ছাড়া বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের লখনৌ রেস্তোরাঁ, গুলশানের বিস্ত্রো ই রেস্তোরাঁ, যমুনা ফিউচার পার্কের তাবাক কফিতে পাওয়া যাবে টিকিট। ভ্যাটসহ গ্র্যান্ড সার্কেল টিকিটের দাম ২ হাজার ৮৭৫ টাকা, ড্রেস সার্কেলের দাম ১ হাজার ৭২৫ এবং গ্যালারির টিকিটের দাম ১ হাজার ১৫০ টাকা।
সিটি ব্যাংক নিবেদিত নাটকটি দেখা যাবে আগামী ২১ এপ্রিল শুক্রবার সন্ধ্যা সাতটায় রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নবরাত্রি মিলনায়তনে। নাসিরুদ্দিন শাহসহ এতে আরও অভিনয় করছেন রত্না পাঠক শাহ ও হিবা শাহ।