মিলনকে নিয়ে ‘অনিশ্চিত যাত্রা’
দারিদ্র্যের কশাঘাতে নিষিদ্ধ পেশায় জড়িয়ে যান মিলন। অভাবী মেয়েদের স্বাবলম্বী করে তোলার লোভ দেখিয়ে নিয়ে আসেন অন্ধকার জগতে। বাধ্য করেন যৌনকর্মী হতে। কিন্তু কীভাবে এর প্রতিরোধ করা যায়—এমনই এক গল্প নিয়ে অনুদানের চলচ্চিত্র নির্মাণ করছেন পরিচালক বেলাল আহমেদ। নাম অনিশ্চিত যাত্রা। ১৫ জুন থেকে গাজীপুর জেলার বিভিন্ন জায়গায় ছবিটির শুটিং করবেন তিনি। বেলাল আহমেদ বললেন, ‘ছবিটি তৈরি করব ডিজিটাল ফরম্যাটে। চিত্রধারণের জন্য রেড ক্যামেরা ব্যবহার করব।’মাহমুদুল হকের মাটির জাহাজ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে এ ছবির গল্প। বেলাল আহমেদ জানান, মূল গল্প ঠিক রেখে চলচ্চিত্রের প্রয়োজনে কিছু বাড়তি বিষয় সংযোজন করা হয়েছে। ছবিতে আনিসুর রহমান মিলন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন।ছবিতে অভিনয় প্রসঙ্গে মিলন বলেন, ‘২০০৫ সালে প্রজাপতি কাল নামে একটি টেলিছবিতে প্রায় একই ধরনের চরিত্রে কাজ করেছিলাম। কিন্তু চলচ্চিত্র তো অনেক বড় মাধ্যম। অনিশ্চিত যাত্রা চলচ্চিত্রের গল্পের সময়টা গত শতকের সত্তরের দশকের একেবারে শুরুর দিকের। তাই ওই সময়টা জানতে হচ্ছে। আমি চেষ্টা করছিঅনিশ্চিত যাত্রা উপন্যাসের সেই দালালের চরিত্রের সঙ্গে হুবহু মিশে যেতে। এটি আমার জন্য অনেক বড় একটি কাজ।’