মিলনের চতুর্থ ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট পর্দার অভিনেতা মিলন আবার চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। ছবির নাম দেহরক্ষী। পরিচালক ইফতেখার চৌধুরী। তিনি বলেছেন, ‘ছবিতে মিলনসহ আরও অভিনয় করবেন মারুফ ও ববি। এখানে মিলনের চরিত্রটি খলনায়কের। হিন্দি ছবি ডর-এ শাহরুখ খানের চরিত্রটি যেমন ছিল, অনেকটা সেরকমই।’মিলন বলেন, ‘গত ২৯ এপ্রিল আমি যুক্তরাষ্ট্রে যাই। যাওয়ার আগে পরিচালক ছবিটির ব্যাপারে আমার সঙ্গে আলোচনা করেন। ১৩ মে দেশে ফিরে আসার পর আবারও কথা হয়েছে। ছবিটিতে আমি অভিনয় করছি, এটা নিশ্চিত। আজকালের মধ্যেই নির্মাতার সঙ্গে চুক্তিপত্রে স্বাক্ষর করব।’ইফতেখার চৌধুরী জানান, ছবির শুটিং শুরু হবে আগামী ২০ জুন।মিলন প্রথম অভিনয় করেন হাজার বছর ধরে (২০০৫) ছবিতে। এরপর দ্য লাস্ট ঠাকুর-এ (২০০৯)। সুয়াচান পাখির কাজ শুরু হয় বছর দুয়েক আগে। এখনো শেষ হয়নি। মিলন জানালেন, এই ছবির কয়েকটি গানের কাজ এখনো বাকি।