মিলনের চার ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনিসুর রহমান মিলন
আনিসুর রহমান মিলন

চলতি মাসেই একসঙ্গে চারটি ছবির কাজ শেষ করছেন অভিনেতা আনিসুর রহমান মিলন। ছবিগুলোর অল্প কিছু কাজ বাকি আছে বলে তিনি জানান। তিনি বলেন, সেভাবেই পরিচালকদের সময় দেওয়া আছে।
এই চারটি ছবি হলো হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘রাত্রির যাত্রী’, বুলবুল বিশ্বাস পরিচালিত ‘রাজনীতি’, সায়মন তারিক পরিচালিত ‘ক্রাইম রোড’ ও শাহ আলম মণ্ডলের ‘সাদাকালো প্রেম’।
এর মধ্যে কোনোটার ডাবিং, কোনোটার শুটিং বাদ রয়েছে। মিলন বললেন, প্রতিটি ছবির জন্য এক থেকে দুদিন কাজ করলেই শেষ হয়ে যাবে।
ছবি চারটির মুক্তি নিয়েও কথা বলেন এই অভিনেতা। বললেন, ‘ছবি মুক্তির ব্যাপারটি নির্মাতা ও প্রযোজকের ওপর নির্ভর করছে। তবে খুব তাড়াতাড়ি মুক্তি পাবে—এটি বলতে পারি।’
সিনেমার পাশাপাশি নাটকেও ব্যস্ত আছেন এই অভিনেতা। ঈদ উপলক্ষে বেশ কয়েকটি একক নাটকে দেখা যাবে তাঁকে।