মিলনের প্রাপ্তি শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেখা যায় কোনো দোকানে শার্ট কিনতে গেলে পেছন থেকে একটি মেয়ে বলে ওঠে, ‘তুমি তো এখনো গেঁয়োই রয়ে গেলে। তোমার তো জামা-কাপড় পছন্দের রুচি মোটেই ভালো না।’ আবার দামি গাড়িতে চড়ে ‘বন্ধু যখন বউ লইয়া’ টাইপের গান শুনি তখনো মেয়েটি বলে ওঠে, ‘তুমি এখনো আনস্মার্টই থেকে গেলে। তোমার দেখি কোনো পরিবর্তনই হচ্ছে না।’ অথচ পেছনে ফিরে দেখি, সেখানে কোনো মেয়ে নেই—প্রাপ্তি শূন্য নামের নাটকটির গল্পে নিজের চরিত্রটিকে এভাবেই বর্ণনা করছিলেন আনিসুর রহমান মিলন।নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মিলন আরও বলেন, ‘স্ক্রিপ্টটা ব্যতিক্রমী মনে হয়েছে। তাই করতে রাজি হয়েছি। এটাকে অনেকটা একক নাটকও বলা যেতে পারে।’ মাসুদ মহিউদ্দিনের রচনা ও পরিচালনায় প্রাপ্তি শূন্য আগামী ঈদের জন্য নির্মিত হচ্ছে। আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে নাটকটির শুটিং শুরু হবে।