মিলনের ‘রোমান্স’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনিসুর রহমান মিলনের নতুন ছবি রোমান্স। চলচ্চিত্রের একজন নায়কের নায়ক হওয়ার পর যে ধরনের ঘটনার মুখোমুখি হতে হয়, তা নিয়ে ছবির গল্প। মিলন বলেন, একজন নায়ক একটা পর্যায়ে পৌঁছানোর পর সে আসলে কী করবে, ভেবে পায় না। দ্বিধাদ্বন্দ্বে ভোগে। তারপর নায়কের জীবনের সংকটগুলো ধরেই ছবির গল্পটা এগিয়ে যায়।রোমান্স ছবির পরিচালক অনন্য মামুন জানান, ছবির শুটিং শুরু হবে ১৯ জুলাই। ছবিতে মিলনের সঙ্গে অভিনয় করবেন দুজন নতুন শিল্পী। মিলন জানান, ইফতেখার চৌধুরীর ওয়ান ওয়ে এবং অংশুর আদি ছবিতে তাঁর অভিনয়ের কথা চূড়ান্ত হয়েছে। তিনি পরিচালক মুশফিকুর রহমান গুলজারের নতুন ছবিতেও অভিনয় করবেন। এই ছবিতে তাঁর বিপরীতে থাকবেন মৌসুমী। ওয়ান ওয়ে ছবির অন্য দুজন অভিনয়শিল্পী হচ্ছেন ববি ও বাপ্পি।