মিলা কুনিসের প্রেমের পালে হাওয়া লেগেছে!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাম্প্রতিক এক খবরে এইএস ম্যাগাজিন জানিয়েছে, ডেমি মুরের সঙ্গে দাম্পত্যের অবসানের পর হলিউডের আরেক অভিনেত্রী মিলা কুনিসের প্রেমে মজেছেন অ্যাস্টন কুচার। সম্প্রতি তাঁদের ঘনিষ্ঠতা আরও বেড়েছে। প্রকাশ্যেই বেশ সাহসী এবং ঘনিষ্ঠভাবে মিশছেন নতুন এ জুটি।সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের সোহো হাউসে মধ্যাহ্নভোজ সারতে একসঙ্গে হাজির হন কুচার ও মিলা। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘খাবার টেবিলের সঙ্গে লাগোয়া সোফাতে তাঁরা পাশাপাশি বসেছিলেন। সে সময় তাঁদের খুবই অন্তরঙ্গভাবে মিশতে দেখা গেছে।’সূত্রটি আরও জানিয়েছে, ‘বেশির ভাগ সময়ই তাঁরা একে অপরের হাত ধরে ছিলেন। একটা পর্যায়ে মিলার দিকে ঝুঁকে ফিসফিস করে কিছু একটা বলেন কুচার। পরস্পরের প্রতি তীব্র আকর্ষণের বিষয়টি লুকোনোর কোনো রকম চেষ্টা তাঁদের মধ্যে দেখা যায়নি।’