মিলা জভোভিচের নতুন গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মডেলিং দিয়ে শুরু, তারপর এলেন অভিনয়ে। পরে আবার সংগীতে ডালপালা ছড়ানো শুরু। এই হচ্ছে মডেল-অভিনেত্রী-গায়িকা মিলা জভোভিচের পরিচয়। এই তারকা সংগীতে তাঁর পেশাটাকে খুব বড় করে গড়ে তোলার কথা ভাবছেন। সেই ১৯৮৮ সাল থেকে তিনি গান লিখছেন এবং রেকর্ড করছেন। সম্প্রতি নিজের ওয়েবসাইটে একটি নতুন গান ছেড়েছেন তিনি। তাঁর এই আনকোরা সিঙ্গেলটি হচ্ছে ‘ইলেকট্রিক স্কাই’। সম্প্রতি ভিয়েনায় এইডস রোগীদের কল্যাণে আয়োজিত ‘লাইফ বল’ অনুষ্ঠানে গানটি প্রকাশ করা হয়।১৯ বছর বয়সে দ্য ডিভাইন কমেডি নামে প্রথম অ্যালবাম বের হয় তাঁর। এটি বেশ প্রশংসিত হয়। এএনআই।