মিলান উৎসবে ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইতালির মিলান শহরে অনুষ্ঠিত হচ্ছে ২০তম আফ্রো, এশিয়ান, লাতিন চলচ্চিত্র উৎসব। এই উৎসবে প্রতিযোগিতা বিভাগ উইন্ডোজ অন দ্য ওয়ার্ল্ডে নির্বাচিত হয়েছে ইমপ্রেস টেলিফিল্মের ছবি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ১৫ মার্চ শুরু হয়েছে সাত দিনের এই উৎসব। প্রতিযোগিতা বিভাগে বিভিন্ন দেশের নয়টি ছবি নির্বাচিত হয়েছে।সেরা ছবির পুরস্কার হিসেবে থাকছে ১৫ হাজার ইউরো। ছবির পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী জানান, উৎসবে যোগ দিতে তিনি ১৭ মার্চ মিলান যাচ্ছেন। ২০ মার্চ উৎসব কর্তৃপক্ষ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নিয়ে আলোচনা ও চা-চক্রের আয়োজন করেছে। সেখানে মূল বক্তা থাকবেন তিনি।