মিলার নতুন ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাব্বালাহর মন্ত্রে অনেক আগে থেকেই দীক্ষা নিয়েছেন অ্যাশটন কুচার। এই চিন্তা-চেতনার নিয়ম-শৃঙ্খলা মেনে চলছেন ২০০৩ সাল থেকে। নিউইয়র্কের কাব্বালাহ সেন্টারে গিয়ে প্রার্থনাতেও অংশ নেন মাঝেমধ্যে। কদিন আগেও তাঁর সঙ্গী হিসেবে থাকতেন ডেমি মুর। বেশ কিছুদিন হলো বিচ্ছেদের দলিলে সই করেছেন তাঁরা। এবার অ্যাশটন কাব্বালাহ সেন্টারে যাওয়ার সঙ্গী হিসেবে পেলেন মিলা কুনিসকে। গত ১৮ সেপ্টেম্বর অবকাশে গিয়েছিলেন এই নতুন জুটি। আর এরই ফাঁকে কাব্বালাহ সেন্টারে গিয়েছিলেন তাঁরা। অ্যাশটনের মতো মিলাও কাব্বালাহর মন্ত্রে দীক্ষা নিচ্ছেন। চাইছেন ছয় মাস বয়সী সম্পর্কটা চূড়ান্ত করতে। কদিন আগে একটা কুকুর দত্তক নেওয়ার কথাও ভেবেছেন তাঁরা। শিগগিরই হয়তো গোল্ডেন রেট্রিভার বা ল্যাব্রাডর জাতের একটা কুকুর ঘরে তুলবেন মিলা ও অ্যাশটন। ব্যাং শোবিজ।