মিলার পর মালাকে নিয়ে ফুয়াদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পপ গায়িকা মিলার প্রথম অ্যালবাম ‘ফেলে আসা’ খুব একটা সাড়া জাগাতে পারেনি। অবশ্য ফুয়াদের সুর ও সংগীতায়োজনে ‘চ্যাপটার টু’ অ্যালবামটি দিয়ে সংগীত জগতে তিনি আলাদা একটা অবস্থান করে নেন। মিলার পর আরও অনেক নবীন শিল্পীর অ্যালবামের কাজ করেছেন ফুয়াদ। তারই ধারাবাহিকতায় এবার মালা নামের অস্ট্রেলিয়া প্রবাসী এক নবীন শিল্পীর একক অ্যালবামের কাজ শেষ করেছেন। শিল্পীর নামের সঙ্গে মিল রেখে অ্যালবামের নামও রাখা হয়েছে ‘মালা’। এতে গান রয়েছে আটটি। ফুয়াদের সংগীতে গানগুলোর কথা লিখেছেন শাহান কবন্ধ, আবদার রহমান, উপল ইসলাম ও ফুয়াদ নিজে। মালা বলেন, ‘ছোটবেলা থেকেই গান করছি। আমার মাও একজন নজরুল সংগীতশিল্পী। তাঁর উত্সাহেই মূলত আমার গানে আসা। অ্যালবামে ফোক ফিউশন ধাঁচের গান করেছি। আমার বিশ্বাস এই অ্যালবামের গানগুলো শ্রোতার পছন্দ হবে।’ ফুয়াদ আল মুক্তাদিরও মালার অ্যালবামটি নিয়ে বেশ আশাবাদী।‘মালা’ শিরোনামের অ্যালবামটি আগামী মাসে প্রকাশিত হবে। এটি বাজারে আনছে ডেডলাইন মিউজিক।