মিশন ইম্পসিবল ফোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিশন ইম্পসিবল ফোর পরিচালনা করবেন কে? মুখ খুলছিলেন না ছবির পরিচালক-প্রযোজক কেউই। শেষমেশ সত্যি তথ্যটা জানিয়ে দিলেন টম ক্রুজ নিজেই। সাড়া জাগানো এ অ্যাকশন ছবির চার নম্বর পর্ব পরিচালনার ভার থাকছে ব্র্যাড বার্ডের কাঁধে। চিত্রনাট্য লিখবেন এডগার রাইট। এ ছবিতে চিত্রনাট্য লেখক হিসেবে থাকছেন স্টার ট্রেক পরিচালক জে জে আব্রামসও। ক্রুজ জানাচ্ছেন, এরই মধ্যে চুক্তি সম্পাদনসহ নিশ্চিত হয়ে গেছে সবকিছুই। তবে পরিচালক ও লেখকের নাম জানালেও আপাতত ছবির কাহিনি কী ধরনের হবে, সে বিষয়ে কিছুই জানাতে পারেননি টম ক্রুজ।