মিশন ইম্পসিবল ৫ নিশ্চিত করলেন ক্রুজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টম ক্রুজ প্রযোজিত ও অভিনীত ‘মিশন ইম্পসিবল’ সিরিজের চারটি ছবিই দারুণ সাফল্য দেখিয়েছে। সম্প্রতি সিরিজের পঞ্চম ছবিটির পরিকল্পনা চূড়ান্ত করেছেন ৫০ বছর বয়সী এ মার্কিন অভিনেতা ও প্রযোজক। ‘দ্য গ্রাহাম নর্টন শো’তে ‘মিশন ইম্পসিবল’ সিরিজের পঞ্চম সিক্যুয়েলের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন ক্রুজ। এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ মুহূর্তে ছবির গল্প নিয়ে কাজ করছি আমরা।’তবে ছবিটি সম্পর্কে এর বেশি কোনো তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেছেন ক্রুজ। এক খবরে এমনটিই জানিয়েছে ‘ডিজিটাল স্পাই’।‘মিশন ইম্পসিবল’ সিরিজের প্রথম ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৯৬ সালে। সিরিজের সর্বশেষ ছবি ‘মিশন ইম্পসিবল-ঘোস্ট প্রোটোকল’ মুক্তি পায় ২০১১ সালে।